ভিয়েনা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ভারতে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৮২ সময় দেখুন

ইবিটাইমস: ভারতের প্রয়াগরাজে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। শহরের নদীর তীরে ঘুমিয়ে থাকা মানুষদেরকে স্নান করতে যাওয়া অন্য মানুষেরা পদদলিত করার কারণে এমনটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে আহতদের সরিয়ে নিতে দেখা গেছে উদ্ধারকারী দলগুলোকে। বুধবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নাম প্রকাশে অনিচ্ছুক কুম্ভ মেলা এলাকায় থাকা এক চিকিৎসক এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। অন্যান্যরা চিকিৎসাধীন।’

এদিকে বিবিসি সংবাদদাতারা জানিয়েছেন, নদীগুলোর মিলনস্থলের কাছাকাছি এলাকায় হুড়োহুড়ির পরিস্থিতি সৃষ্টি হয়। এই ঘটনায় ঠিক কতজন আহত বা নিহত হয়েছেন, সেই সংখ্যা নিশ্চিতভাবে জানা না গেলেও এখনও সেখানে অ্যাম্বুলেন্সের আনাগোনা দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টার দিকে মাত্র পাঁচ মিনিটে ঘটনাস্থল থেকে ১০টি অ্যাম্বুলেন্স বেরিয়ে যায়। ঘণ্টা তিন-চারেক আগের পরিস্থিতিও ছিল অনেকটা এমনই। এদিন ভোর ৫টার দিকে মাত্র ১৫ মিনিটের মাঝে অন্তত ২০টি অ্যাম্বুলেন্স বের হতে দেখা গেছে।

বুধবার কুম্ভ মেলার সবচেয়ে পবিত্র দিন। যেখানে লাখ লাখ মানুষ গঙ্গা ও যমুনা নদীর মিলনস্থলে পাপ মোচনের জন্য স্নানে যায়।

স্থানীয় সরকারি কর্মকর্তা অঙ্কশা রানা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) সংবাদ সংস্থাকে জানান, ভিড় নিয়ন্ত্রণের ব্যারিকেড ভেঙে যাওয়ায় পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে ।

২০১৩ সালে কুম্ভ মেলায় ৩৬ জন পদপিষ্ট হয়ে মারা যান।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু

আপডেটের সময় ১১:৫৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫