ভিয়েনা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, এসিসহ আহত ৭

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ৪১ সময় দেখুন

ইবিটাইমস: রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালিয়েছে তার সহযোগীরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনারসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, আসামিকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানায় নেয়ার সময় এ ঘটনা ঘটে।  ভোর ৪টার দিকে থানার সামনে পুলিশের গাড়ি ঘিরে ধরে বেশ কয়েকজন।  তারা আসামিকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা চালায়।  তাদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে হামলাকারীদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আলাদা একটি মামলা করা হয়।

পুলিশ সূত্র জানায়, গত ১০ জানুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দুই ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় এর আগে গ্রেপ্তারকৃতদের জবানবন্দিতে মিথুনের নাম এসেছে। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ভোরবেলা হওয়ায় ওই সময় কোনো বাধার মুখে পড়তে হবে বলে ধারণা করেনি পুলিশ। কিন্তু থানার সামনেই অবস্থান করছিলেন মিথুনের সহযোগী–সমর্থকরা। তারা মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি ঘিরে ধরেন এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। এ সময় তাদের কিল–ঘুসি, ধাক্কাধাক্কিতে পুলিশ সদস্যরা আহত হন। পরে থানা থেকে বাড়তি পুলিশ সদস্যরা এগিয়ে এসে হামলাকারীদের আটক করেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, এসিসহ আহত ৭

আপডেটের সময় ০৩:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫