ভিয়েনা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

স্বৈরাচারের বিদায় হলেও ফ্যাসিবাদের প্রেতেত্মারা এখনো দেশে বিরাজমান- সুলতান সালাউদ্দিন টুকু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ৯১ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে স্বৈরাচারের বিদায় হয়েছে। ফ্যাসিবাদের চক্রান্ত এখনও থেমে নেই। কিন্তু ফ্যাসিবাদের প্রেতত্মারা এখনো দেশে বিরাজমান। কাজেই তারা সুযোগ খুঁজছে, আমাদের মাঝখান থেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এ জন্য আমাদের সকলকে আরও সতর্ক থাকতে হবে।
আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গনে টাঙ্গাইল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মরহুম শামছুল হকের ১৬তম স্মরনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে নির্যাতিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। যখন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। জনগনের ভোটের মাধ্যমে যখন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে। তখনই গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।
তিনি বলেন, আমরা জাতীয়তাবাদী দলের আদর্শকে বুকে ধারণ করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে জাতীয়তাবাদী দলের কর্মী হয়ে থাকতে চাই। এটাই হচ্ছে আমাদের বড় পরিচয়। এ পরিচয় নিয়েই আমরা গর্ববোধ করি।
শামসুল হক স্মৃতি পরিষদের সভাপতি বাবু শ্যামল হোড়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও প্রায়ত পৌর চেয়ারম্যান শামসুল হকের ছেলে মাহমুদুল হক সানু প্রমুখ।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস  
জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্বৈরাচারের বিদায় হলেও ফ্যাসিবাদের প্রেতেত্মারা এখনো দেশে বিরাজমান- সুলতান সালাউদ্দিন টুকু

আপডেটের সময় ০৩:০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪