ভিয়েনা ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ৫৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৫ নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। ২৫ নভেম্বর রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে খালেদা জিয়াকে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যেতে আমন্ত্রণ জানান দেশটির রাষ্ট্রদূত।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর গত ৫ সেপ্টেম্বর রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসা ফিরোজায় যান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ও তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাত

আপডেটের সময় ০৮:১৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪