ভিয়েনা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

নতুন ইসি জনপ্রত্যাশা পূরণে সফল হবে আশা বিএনপির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ৩৯ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। রোববার (২৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এ বৈঠক হয়। এ সময় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের আমীর খসরু বলেন, নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে বলে প্রত্যাশা করছি। একটি সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে।

তিনি বলেন, বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। আগামী দিনে রোহিঙ্গা সমস্যা সমাধানের ব্যাপারে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। ওআইসিসহ আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য তুরস্কের সঙ্গে কাজ করার চিন্তা রয়েছে বলেও জানান তিনি।

আমীর খসরু বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুরস্কের ভাষা শিক্ষা এবং সাংস্কৃতিক সেন্টার করার ভাবনা রয়েছে। বলেন, দুই দেশের মধ্যে ১ দশমিক ২ বিলিয়নের মতো ব্যবসা-বাণিজ্য হচ্ছে। এটিকে সামনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নতুন ইসি জনপ্রত্যাশা পূরণে সফল হবে আশা বিএনপির

আপডেটের সময় ০৮:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪