ভিয়েনা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

ট্রাম্পের মন্ত্রিসভায় মুসলিম চিকিৎসক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ৬৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় জায়গা পেলেন আলোচিত টিভি ব্যক্তিত্ব ডক্টর মেহমেত ওজ। অ্যাডমিনিস্ট্রেটর ফর সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইডের হয়ে কাজ করবেন তুর্কি বংশোদ্ভূত এই মুসলিম চিকিৎসক।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন ধনকুবের হওয়ার্ড লাটনিক। পাশাপাশি পরিবহণ মন্ত্রীর পদে সোন ডাফিকে মনোনয়ন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক রেসলিং মোগল লিন্ডা ম্যাকমাহন সামলাবেন ট্রাম্প প্রশাসনের শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে, ট্রাম্পের আগের শাসনামলে বাণিজ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই শতকের শুরুর দিকে দ্য অপরাহ উইনফ্রে নামের একটি টিভি শো’র মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন ওজ। এর আগে তিনি মেডিকেলে একজন সার্জন হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। পাশাপাশি টেলিভিশনে তিনি বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনাও করেছেন। খ্যাতির পাশাপাশি তিনি কোভিডের সময় নিরাময় হিসেবে ম্যালেরিয়ার ওষুধের পরামর্শ দিয়ে বেশ সমালোচিতও হয়েছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ট্রাম্পের মন্ত্রিসভায় মুসলিম চিকিৎসক

আপডেটের সময় ০৭:০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪