ভিয়েনা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে’ : খুলনা রেঞ্জের ডিআইজি মাভাবিপ্রবিতে প্রতীকী ম্যারাথন ‎ মাভাবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের ফাহিম

চীনের নভোচারীরে মহাকাশ থেকে প্রায় ৩৫ কেজি নমুনা নিয়ে পৃথিবীতে নিরাপদে ফিরলেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ১১৩ সময় দেখুন

মহাকাশে ১৯২ দিনের অভিযান শেষ করে দেশে ফিরে এসেছেন তিন চীনা নভোচারী। সঙ্গে করে নিয়ে এসেছেন ৩৪ কেজি ৬০০ গ্রাম সমপরিমাণ স্পেস স্যাম্পল বা নমুনা

আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবদেনে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জিনহুয়া। এই তিন নভোচারীর নামে ইয়ে গুয়াংফু, লি কং এবং লি গুয়াংসু। রবিবার স্থানীয় সময় রাত ১ টা ২৪ মিনিটে চীনের ইনার মঙ্গোলিয়া প্রদেশের ডংফেং ল্যান্ডিং সাইটে অবতরণ করে তাদের বহনকারী নভোযান শেনঝৌ-১৮।

এই মহাকাশযানে চেপেই গত ২৫ এপ্রিল আগে মহাকাশের উদ্দেশে যাত্রা করেছিলেন তারা। তারপর ১৯২ দিনের অভিযান শেষ করে পৃথিবীতে নিরাপদে ফিরে এসেছেন।

মহাকাশে জীবন ধারণ এবং সেখানকার বিভিন্ন বস্তু সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণার অংশ হিসেবে অভিযানে গিয়েছিলেন এই তিন নভোচারী। তাদের আগে গত কয়েক বছরে ৬টি চীনা নভোচারী দল সফলভাবে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরে এসেছে। সেই হিসেবে তাদের এ অভিযান ছিল বেইজিংয়ের সপ্তম মহাকাশ অভিযান।

উল্লেখ্য যে,শেনঝৌ ১৯ নামের একটি নভোযানকে নিজেদের মহাকাশ স্টেশন হিসেবে ব্যবহার করছে চীন। এই তিন নভোচারীর দায়িত্ব ছিল সেই মহাকাশ স্টেশনের জ্বালানি ও অন্যান্য রসদ সরবরাহ করা এবং তাদের গবেষণায় সহায়তা করা। গত ২৫ এপ্রিল যাত্রা শুরুর আগের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন তারা; তবে তার আগে বেশ কয়েক মাস কোয়ারেন্টাইন অবস্থায় নিবিড় প্রশিক্ষণ নিতে হয়েছে তাদেরকে।

তিনজনের এই দলটির দলনেতা ছিলেন ইয়ে গুয়াংফু। অন্য দু’জনের জন্য এটি প্রথম মহাকাশ সফল হলেও গুয়ংফু’র এর আগে এক বছর অস্থায়ী মহাকাশ স্টেশনে কাটানোর অভিজ্ঞতা ছিল।

কবির আহমেদ/ইবিটাইমস 

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চীনের নভোচারীরে মহাকাশ থেকে প্রায় ৩৫ কেজি নমুনা নিয়ে পৃথিবীতে নিরাপদে ফিরলেন

আপডেটের সময় ০৯:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪