ভিয়েনা ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

লালমোহনে গণ-অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ৪৭ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ভোলার লালমোহনে গণ-অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিন করা হয়েছে। গণ-অধিকার পরিষদ লালমোহন উপজেলা শাখার আয়োজনে রবিবার(২৭ অক্টোবর) আসরবাদ লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে থানার মোড় হয়ে উত্তর বাজার ঘুরে এসে লালমোহন চৌরাস্তায় শেষ হয়।

পরে চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ-অধিকার পরিষদ ভোলা জেলার সদস্য সচিব আতিকুর রহমান (আবু তৈয়ব), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার যুগ্ম-সদস্য সচিব মো. সোহেল (রানা), লালমোহন উপজেলা সদস্য সচিব শাহিন হাজী,    লালমোহন পৌর শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

আলোচনায় বক্তরা বলেন, বাংলাদেশে গত ১৭ বছরের ইতিহাস আপনারা সবাই জানেন। এখন সময় এসেছে পরিবর্তন করার। প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে।মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণ-অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্র মুক্তির পক্ষে এই দল আন্দোলন করেছে। তবে এখনো পুরোপুরি মুক্তি আসেনি। আগামী বাংলাদেশের মানুষ গণ-অধিকার পরিষদের মার্কা ট্রাক প্রতিকে ভোট দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য গণ-অধিকার পরিষদকে ক্ষমতায় নিয়ে আসবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদের ভোলা জেলা সমন্বয়ক মো. আকতার হোসেন, সদস্য আরিয়ান আরমানসহ লালমোহন উপজেলার গণ-অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে গণ-অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেটের সময় ০২:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪