ভিয়েনা ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়- মেজর হাফিজ বিএনপি ক্ষমতায় এলে আলেম ওলামাসহ প্রত্যেকে নিরাপদ থাকবে – নয়ন প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে নির্বাচনে ১৬টি দেশ পর্যবেক্ষক পাঠাচ্ছে আধিপত্যবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে জনগণ একাট্টা হয়েছে : শফিকুর রহমান

রোনালদো-সিলভার গোলে পর্তুগালের দারুণ জয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ১১১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদো ও বের্নার্দো সিলভার গোলে উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানের দারুণ জয় পেয়েছে পর্তুগাল। যেখানে সিলভা সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রোনালদো। দেশের হয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন এই মহাতারকা। এরপর পিওতর জেলেনস্কির গোলে স্বাগতিকরা নাটকীয়তার সম্ভাবনা জাগলেও, শেষ দিকে তাদের আত্মঘাতী গোলে তা আর হয়নি।

শনিবার পোল্যান্ডের ওয়ারশতে ২৬তম মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ভীষণ খারাপ সময়ের মধ্য দিয়ে চলা ব্রুনো ফের্নান্দেসের হেড পাস পেয়ে, বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন ম্যানচেস্টার সিটির সিলভা।

এরপর ৩৭তম মিনিটে দলকে ফের উল্লাসে ভাসান রোনালদো। গোলটির পেছনে বড় কৃতিত্ব আছে রাফায়েল লেয়াওয়ের। মাঝমাঠে একজনের চ্যালেঞ্জ সামলে বল নিয়ন্ত্রণে নিয়ে, আরেক জনকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শট নেন এসি মিলান ফরোয়ার্ড। বল পোস্টে লেগে চলে যায় রোনালদোর পায়ে, প্রথম ছোঁয়ায় নিচু শটে লক্ষ্যভেদ করেন আল নাস্‌র তারকা।

রোনালদোর আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১৩৩টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ফুটবলে তার মোট গোল এখন ৯০৬টি।

বিরতির পর পোল্যান্ড ৭৮তম মিনিটে ব্যবধান কমিয়ে পয়েন্ট পাওয়ার আশা জাগায়। বক্সে বল ধরে কোনাকুনি শটে গোলটি করেন ইন্টার মিলান মিডফিল্ডার পিওতর জেলিনস্কি। তবে ৮৮তম মিনিটে তাদের সব আশা শেষ হয়ে যায় নিজেদেরই ভুলে। গোলমুখে প্রতিপক্ষের পায়ে বল যাওয়া আটকাতে নিজেদের জালেই ঠেলে দেন ডিফেন্ডার ইয়ান বেদনারেক।

টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। ক্রোয়েশিয়া ৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তৃতীয় স্থানে পোল্যান্ডের পয়েন্ট ৩। স্কটল্যান্ড এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোনালদো-সিলভার গোলে পর্তুগালের দারুণ জয়

আপডেটের সময় ০৬:১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪