ভিয়েনা ০১:২০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়- মেজর হাফিজ বিএনপি ক্ষমতায় এলে আলেম ওলামাসহ প্রত্যেকে নিরাপদ থাকবে – নয়ন প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে নির্বাচনে ১৬টি দেশ পর্যবেক্ষক পাঠাচ্ছে আধিপত্যবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে জনগণ একাট্টা হয়েছে : শফিকুর রহমান

ভিয়েনায় উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ৫১ সময় দেখুন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রবাসী বাঙ্গালী সনাতন ধর্মের দুইটি প্রধান মণ্ডপে বিপুল সংখ্যক উপস্থিতি ছিল

শনিবার (১২ অক্টোবর) অস্ট্রিয়ায় সনাতন ধর্মের (হিন্দু) বাঙ্গালী কমিউনিটি পাঁচদিন ব্যাপী দুর্গাপূজার নবমী পূজা উদযাপন করেছেন। আজ বিজয়া দশমী। তবে গত কয়েকদিনের মধ্যে শনিবারই সবচেয়ে বেশী লোক সমাগম হয়।

ভিয়েনার ১২ নাম্বার ডিস্ট্রিক্টে অস্থায়ী দুর্গাপূজার পূজা মণ্ডপ তৈরি করে বাঙ্গালী হিন্দু কালচারাল এসোসিয়েশন। আর ভিয়েনার ১৬ নাম্বার ডিস্ট্রিক্টে
বাংলাদেশী মালিকানাধীন সুপারমার্কেট রূপসী বাংলার সার্বিক সহযোগিতায় ও তত্ত্বাবধানে পূজা মণ্ডপ তৈরি করে বাঙ্গালী অস্ট্রিয়ান হিন্দু কালচারাল এসোসিয়েশন।

অস্ট্রিয়ায় কয়েক শতাধিক সনাতন ধর্মের প্রবাসী বাংলাদেশীদের বসবাস। তাছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের আরও কয়েক শতাধিক পরিবার আছেন
অস্ট্রিয়াতে। পশ্চিমবঙ্গের বাঙ্গালী হিন্দুরাও বাংলাদেশীদের সাথে দুর্গাপূজা উদযাপন করে থাকেন।

বাঙ্গালী হিন্দু কালচারাল এসোসিয়েশন এর বর্তমান সভাপতি বিথিকা কর বিউটি এবং সাধারণ সম্পাদক ইন্দ্রজিত সাহা। সংগঠনটি ২০০০ সালে প্রতিষ্ঠা করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যবসায়ী প্রবীর কুমার সাহা।

আর একই সালে প্রতিষ্ঠা লাভ করে বাঙ্গালী অস্ট্রিয়ান হিন্দু কালচারাল এসোসিয়েশন। সংগঠনটির বর্তমান সভাপতি প্রদীপ রায় এবং সাধারণ সম্পাদক রুহি দাস সাহা। সংগঠনটি দুইটি প্রতিষ্ঠার পূর্বে অস্ট্রিয়ায় বসবাসকারী সনাতন ধর্মের লোকজন ভারতীয় হিন্দুদের সাথে দুর্গাপূজা উদযাপন করতেন।

শনিবার ভিয়েনার দুইটি পূজা মণ্ডপ পরিদর্শন করতে আসেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। তারা সকলেই আমাদের
ইউরো বাংলা টাইমসের নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক) কবির আহমেদ এর সাথে আলাপ আলোচনায় জানান, বাংলাদেশে শত শত বছর যাবত হিন্দু-মুসলমান পাশাপাশি সহাবস্থানে অত্যন্ত সম্প্রতির সাথে বসবাস করে আসছে। তারা আশা প্রকাশ করে বলেন, এই সম্পর্ক অব্যাহত থাকবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন

আপডেটের সময় ০৬:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪