ভিয়েনা ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • ২৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: টাইম ম্যাগাজিনের ‘টাইম-১০০ নেক্সট’ ২০২৪ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে বিখ্যাত এই সাময়িকী।

২ অক্টোবর বুধবার এই তালিকা প্রকাশ করা হয়। এতে উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলামের।

টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়েছে: ‘২৬ বছর না পেরুতেই বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছেন তিনি। যেসব ছাত্রনেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন সূচনা করেছিলেন সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম তাদের অন্যতম।

টাইমের প্রতিবেদনে আরও বলা হয়, ‘তিনি (এই আন্দোলনের সঙ্গে জড়িত) অনেক প্রতিবাদী নেতার অন্যতম। দেশের গোয়েন্দা সংস্থার হাতে নির্যাতিত হওয়ার পর আরো ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন নাহিদ। এর কিছুদিন পরই তিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারকে এক দফা দাবি বেঁধে দেন: (শেখ) হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।’

ম্যাগাজিনটি আরো লিখেছে, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো সামনে অপেক্ষা করছে। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুই ‘জেন-জি উপদেষ্টার’ মধ্যে নাহিদ ইসলাম একজন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম

আপডেটের সময় ১২:০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪