ভিয়েনা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক সুই-সুতোয় গাঁথা অর্ধশতকের গল্প: বিনা রানীর শখের পাখা ও পুতুল কুমিল্লা-৪ আসনে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় হাসনাতের বিপুল ভোটে জয়ের আভাস দাঁড়িপাল্লার সমর্থনে খাগড়াছড়িতে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জানুয়ারি মাসে পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

অস্ট্রিয়ার সংসদ নির্বাচনে রক্ষণশীল ফ্রিডম পার্টির জয়লাভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ৪৮ সময় দেখুন

নির্বাচনে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কোয়ালিশন সরকার গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সংলাপের আহ্বান রাষ্ট্রপতির

ভিয়েনা ডেস্কঃ রবিবার (২৯ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার সংসদ নির্বাচনে দেশটির কঠোর রক্ষণশীল দল অস্ট্রিয়ান ফ্রিডম পার্টি (FPÖ) জয়লাভ করেছে। দলটি ২৯ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেছে।

বর্তমান ক্ষমতাসীন কোয়ালিশন সরকারের শীর্ষ দল অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP) ২৬ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে এবং সোস্যালিস্ট পার্টি অস্ট্রিয়া (SPÖ)
২০ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান লাভ করেছে।

আট শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়ার ছোট রাজনৈতিক দল NEOS। কোয়ালিশন সরকারের অংশীদার অস্ট্রিয়ান গ্রিন পার্টি (Grünen) NEOS এর চেয়ে সামান্য কম ভোট নিয়ে পঞ্চম স্থান লাভ করেছে।

নির্বাচনের পর রাতে অস্ট্রিয়ার ফেডারেল রাষ্ট্রপতি প্রফেসর আলেকজান্ডার ফান ডার বেলেন এক রেকর্ডকৃত ভিডিও ভাষণে জানান, দেশের সংসদ
নির্বাচনে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কোয়ালিশন সরকার গঠনের জন্য তিনি সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের
শীর্ষ নেতৃবৃন্দের সাথে কোয়ালিশন সরকার গঠনের ব্যাপারে আলোচনায় বসবেন।

এদিকে ভিয়েনা থেকে বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান (নয়ন) সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন নি। তার দল অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP) জাতীয় নির্বাচনে দ্বিতীয় স্থান লাভ করায় সংসদের ১৮৩টি আসনের মধ্যে ২০টি আসন হারায়।

এর ফলে ভিয়েনায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী অস্ট্রিয়ান নাগরিকদের ভোট সত্ত্বেও দলের শীর্ষ নেতৃবৃন্দের ক্রমানুসারে তিনি সংসদ সদস্য নির্বাচিত
হতে পারেন নি। তবে বিপুল সংখ্যক ভোট পাওয়ায় অস্ট্রিয়ান পিপলস পার্টিতে (ÖVP) তার অবস্থান অত্যন্ত সুদৃঢ় হয়েছে।

মাহমুদুর রহমান (নয়ন) ও তার পরিবারের পক্ষ থেকে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলকে অভাবনীয় সমর্থন ও ভোট প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ  করেন।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ার সংসদ নির্বাচনে রক্ষণশীল ফ্রিডম পার্টির জয়লাভ

আপডেটের সময় ১২:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪