ভিয়েনা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক সুই-সুতোয় গাঁথা অর্ধশতকের গল্প: বিনা রানীর শখের পাখা ও পুতুল কুমিল্লা-৪ আসনে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় হাসনাতের বিপুল ভোটে জয়ের আভাস দাঁড়িপাল্লার সমর্থনে খাগড়াছড়িতে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জানুয়ারি মাসে পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

টাঙ্গাইলের মধুপুরে হাওদা বিলে নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস করেছে প্রশাসন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২৬ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে হাওদা বিলে নিষিদ্ধ কারেন্ট চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অরণখোলা কুড়াগাছা ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা বিলের ব্রীজ এলাকায় নিষিদ্ধ জাল পোড়ানো হয়।

মধুপুর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী উন্মুক্ত জলাশয়ে কারেন্ট জাল বা চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ধরা দন্ডনীয় অপরাধ। মধুপুর উপজেলার হাওদা বিলে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে জলজ জীববৈচিত্র্য নষ্ট করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হাওদা বিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৮টি চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ অভিযান পরিচালনা করেন মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান। এ সময়  ছিলেন মধুপুর থানার এসআই রেজাউল হকসহ উপজেলা ভূমি ও মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মধুপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান জানান, হাওদা বিলে অবৈধভাবে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে জলজ জীববৈচিত্র্য নষ্ট করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৮ চায়না পুড়ানো হয়েছে। যার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা হবে বলে তিনি জানান।

এ বিষয়ে মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া জানান, জলজ জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান করা হয়েছে। হাওদা বিল এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরা হচ্ছিল এমন খবর পেয়ে বিলের ব্রীজ এলাকা থেকে ১৮টি জাল উদ্ধার করে পুড়ানো হয়েছে। এরপর পুরো বিল এলাকায় অভিযান করা হবে। জনসচেতনতার পাশাপাশি এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়

ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের মধুপুরে হাওদা বিলে নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস করেছে প্রশাসন

আপডেটের সময় ০১:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪