ভিয়েনা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে’ : খুলনা রেঞ্জের ডিআইজি মাভাবিপ্রবিতে প্রতীকী ম্যারাথন ‎ মাভাবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের ফাহিম

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ২৭৪, আহত হাজারের বেশি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৮২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: লেবাননে ইসরায়েলে বিমান হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৭৪জনে, আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। হতাহতদের মধ্যে নারী, শিশু ও স্বাস্থ্যকর্মীও রয়েছেন বলে জানা গেছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান থেকে শত শত স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন বিবিসির একজন প্রতিনিধি। লেবাননের সাথে ইসরায়েলের চলমান উত্তেজনায় এখন পর্যন্ত সোমবারের হামলাই সবচেয়ে তীব্র বলে অভিহিত করেছেন তিনি।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে এবার সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ। এতে করে ক্রমেই বেড়ে চলছে নিহতের সংখ্যা।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ২৭৪, আহত হাজারের বেশি

আপডেটের সময় ০৮:১৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪