ভিয়েনা ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক সুই-সুতোয় গাঁথা অর্ধশতকের গল্প: বিনা রানীর শখের পাখা ও পুতুল কুমিল্লা-৪ আসনে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় হাসনাতের বিপুল ভোটে জয়ের আভাস দাঁড়িপাল্লার সমর্থনে খাগড়াছড়িতে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জানুয়ারি মাসে পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

টাঙ্গাইলের এনজিও সেতু ভবনে রহস্যজনক মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৯ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বেসরকারি এনজিও সংস্থা সেতু ভবনে এক শাখা হিসাব রক্ষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টম্বর) মধ্যরাতে তাকে হত্যা করার পর পরিবারকে খবর দেয়া হয়েছে হাসান অসুস্থ ও হাসপাতালে রয়েছে বলে অভিযোগ তুলেছেন স্বজনরা। এর আগে গত (১৬ সেপ্টেম্বর) সোমবার আঠার লাখ টাকা আত্মসাতের অভিযোগে হাসানসহ দুইজনকে কর্তৃপক্ষ আটক রাখে বলেও জানান তারা।
নিহত হাসান (৩৫) বেসরকারি এনজিও সংস্থা সেতু’র জামালপুর শাখার হিসাব রক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পুটিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।
স্বজনদের অভিযোগ, গত (১৬ সেপ্টেম্বর) সোমবার সংস্থার ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে কর্তৃপক্ষ শাখা হিসাব রক্ষক হাসান ও এরিয়া ম্যানেজার লিটনকে ধরে এনে একটি বদ্ধ ঘরে আটকে রাখাসহ নির্যাতন চালায়। টাকা না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে মিমাংসার জন্য তিনদিনের সময় নেন তারা। হঠাৎ গতকাল শুক্রবার রাতে সংস্থা থেকে জানানো হয় হাসান অসুস্থ ও হাসপাতালে ভর্তি রয়েছে। পরবর্তীতে রাতেই টাঙ্গাইল সদর থানা থেকে জানানো হয় হাসান মৃত্যুবরণ করেছে।
নিহতের মা সুফিয়া খাতুন বলেন, আমার ছেলে হাসান গত পাঁচ বছর যাবৎ এনজিওতে চাকুরী করে। গত ছয় মাস যাবৎ জামালপুর শাখার দুই কর্মী সাথে তার ঝামেলা চলছিল। গত সোমবার কর্তৃপক্ষ হাসানকে জামালপুর থেকে ধরে আনেন। এরপর তার মোবাইল কেরে নেয় ও তাকে আমাদের সাথে যোগাযোগ করতে দেয়া হয়না। খবর পেয়ে বুধবার আমরা হাসানকে দেখতে আসলে তার সাথে আমাদের কথা বলতে দেয়নি এবং আমাদের সামনেই তাকে বকাবকি করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১২টায় এনজিওর লোক আমাকে ফোন দিয়ে জানায় হাসান অসুস্থ ও হাসপাতালে ভর্তি রয়েছে। পরবর্তীতে রাতেই আবার থানার ডিউটি অফিসার ফোন দিয়ে জানায় আমার ছেলে হাসান মারা গেছে। আমার ছেলে উনারা হত্যা করেছেন। আমি সন্তান হত্যার বিচার দাবি করছি।
বেসরকারি এনজিও সংস্থা সেতুর নির্বাহী পরিচালক মির্জা শাহাদত হোসেন বলেন, হাসানের পরিবারের সাথে কথা বলা হচ্ছে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান জানান, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে সন্ধ্যায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের এনজিও সেতু ভবনে রহস্যজনক মৃত্যু

আপডেটের সময় ০৪:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪