ভিয়েনা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্য ফ্যাসিষ্টকে জায়গা করে দেয়ার জন্যে নয়: টাঙ্গাইলে সমন্বয়ক সারজিস আলম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৮ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন-তরুণ সমাজ, ছাত্র-জনতা রক্তের বন্যা বইয়ে জীবনকে বিসর্জন দিয়ে সকল অন্যায়কে ভাসিয়ে গণঅভ্যুত্থান ঘটিয়েছে। সেই জায়গা থেকে ছাত্র-জনতা সন্ত্রাস-চাঁদাবাজি সহ সকল অন্যায়কে প্রতিহত করতে সব সময় সোচ্চার থাকবে।
বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, টাঙ্গাইলে এসে যে ব্যানারটি আমার চোখে পড়েছে তা হলো টাঙ্গাইল সদর ভূমি অফিস। সেখানে টাকা ছাড়া কোনো কাজ হয়না বলে জানতে পেরেছি। এখন থেকে এসব হবেনা বলে তিনি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের হুশিয়ারি দেন।
সারজিস আলম বলেন, টাঙ্গাইল মেডিকেল কলেজ পতিত সরকারের ফ্যাসিস্ট হাসিনার নামে নামকরণ করা হয়েছে- অবিলম্বে টাঙ্গাইল মেডেকেল কলেজ নামকরণ প্রতিস্থাপন করা হোক। ফ্যাসিস্ট হাসিনার নামে মেডিকেল কলেজের নাম আমাদের স্পিরিটের সাথে যায় না। টাঙ্গাইল মেডিকেল কলেজটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হয়ে সারাদেশের বুকে মাথা উঁচু করে অনন্য উচ্চতায় স্থান করে নিবে।
তিনি বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা শুধু আওয়ামীলীগকে ফ্যাসিস্ট বানায়নি, বাংলাদেশকে- দেশের প্রতিটি নাগরিককে ফ্যাসিস্ট বানিয়েছে।
নিজেদেরকে ব্যক্তিগত পর্যায় থেকে সংশোধনের মাধ্যমে আমাদেরকে পরিবর্তন করতে হবে। কোনো চাঁদাবাজ বা কোনো সিন্ডিকেট ছাত্র আন্দোলনের স্পিরিটের সাথে যায়না। তাই ওইসব চাঁদাবাজ ও সিন্ডিকেটধারীদের বিরুদ্ধে ছাত্রদেরকেই কথা বলতে হবে- আন্দোলন গড়ে তুলতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন, মোবাস্বিরুজ্জামান
হাসান, মিতু আক্তার, রাকিবুল হাসান, রফিকুল ইসলাম আইনী, ইলমা খন্দকার এ্যানী প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন, স্থানীয় সমন্বয়ক তুষার এবং ইফফাত রাইসা নূহা।
এদিন দুপুরে সমন্বয়ক সারজিস আলম টাঙ্গাইলে এসে শহরের কুকুদিনী কলেজ সংলগ্ন একটি কোচিং সেন্টারে বসে স্থানীয় সমন্বয়কদের সঙ্গে রুদ্ধদার বৈঠকে মিলিত হন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্য ফ্যাসিষ্টকে জায়গা করে দেয়ার জন্যে নয়: টাঙ্গাইলে সমন্বয়ক সারজিস আলম

আপডেটের সময় ০৬:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪