ভিয়েনা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের অবসর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৩১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা দলে এমিলিয়ানো মার্তিনেজের ছায়া হয়ে গত কয়েক বছর কাটিয়েছেন ফ্রাঙ্কো আরমানি। এই গোলরক্ষক নিয়মিত স্কোয়াডে থাকলেও মার্তিনেজের কারণে বেশিরভাগ সময়ই বেঞ্চে বসে ছিলেন। এবার অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার হয়ে চারটি বড় শিরোপা জেতা ফ্র্যাঙ্কো আরমানি।

ফ্রাঙ্কোর অবসরের খবরটি মুন্দো আলবিসেলেস্তে এক প্রতিবেদনে জানিয়েছে। যেখানে ৩৭ বছর বয়সী এ গোলকিপার জানান, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির এবং গোলকিপার কোচ মার্তিন তোকালির সঙ্গে কথা বলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছেন ফ্রাঙ্কো। ২০১৯ কোপা আমেরিকাতেও গোলকিপার ছিলেন তিনি। জাতীয় দলের অভিষেকের পরখেলেছেন ১৯টি আন্তর্জাতিক ম্যাচ।

আর্জন্টিনার হয়ে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপাজয়ী দলের সদস্য তিনি। এ ছাড়া ২০২২ সালের ইতালির বিপক্ষে ফিনালেসিমার সেই ম্যাচের স্কোয়াডেও ছিলেন আরমানি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের অবসর

আপডেটের সময় ০৭:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪