ভিয়েনা ০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ইসলামী আন্দোলনে যোগ দিলেন সনাতন ধর্মের ধীর কৃষ্ণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন সনাতন ধর্মাবলম্বী গ্রাম্য চিকিৎসক ধীর কৃষ্ণ রায়। সোমবার (২ সেপ্টেম্বর) তিনি সদস্য ফরম পূরণ করে এই দলে যোগ দেন। তিনি খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভার খলিশা এলাকার বাসিন্দা। অনেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দিয়ে পোস্ট দিয়েছেন।

ইসলামী আন্দোলনের দাকোপ উপজেলা সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম জানান, ধীর কৃষ্ণ রায় নিজেই আগ্রহী হয়ে তাদের দলে যোগ দিয়েছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো ধর্মের লোক এই দল করতে পারবে।

এ ব্যাপারে ধীর কৃষ্ণ রায় জানান, দলে যোগদানের জন্য কেউ তাকে চাপ প্রয়োগ করেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার কোনো ভয় বা আতঙ্ক নেই। তিনি বিভিন্ন সময় শফিকুল ইসলামের কথাবার্তা শুনেছেন। তার কথা শুনে ভালো লেগেছে, সে কারণে তিনি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসলামী আন্দোলনে যোগ দিলেন সনাতন ধর্মের ধীর কৃষ্ণ

আপডেটের সময় ০৭:৫১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪