ভিয়েনা ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

সচিবালয়ে আন্দোলনের নামে সরকারি কাজে বাধা ও ভাঙচুরের মামলায় ৩৮৮ আনসার কারাগারে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • ৬৯ সময় দেখুন

চাকরি জাতীয়করণের দাবিতে সরকারি কাজে বাধা,হামলা ও ভাঙচুরের মামলায় ৩৮৮ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

ইবিটাইমস ডেস্কঃ সোমবার (২৬ আগস্ট) সচিবালয় অবরুদ্ধ করে শিক্ষার্থী ও সেনাদের ওপর হামলার ঘটনায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন এ আদেশ দেন। এর মধ্যে রাজধানীর রমনা, শাহবাগ, পল্টন ও বিমানবন্দর থানার পৃথক চার মামলায় ৩৮৮ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয়।

সোমবার সকালে আনসার সদস্যদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন ৩৮৮ আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, এদিন শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার ১৮৯ জন, রমনা থানার মামলায় ৯৮ জন, পল্টন থানার মামলায় ৯৫ জন ও বিমানবন্দর থানার মামলায় গ্রেপ্তার দেখানো ৬ জন আনসার সদস্যকে আদালতে আনা হয়। এ চার থানার মামলায় অন্তত ৪২৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়াও অন্তত ৩ হাজার অজ্ঞাতনামা আনসার সদস্যকে আসামি করা হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সচিবালয়ে আন্দোলনের নামে সরকারি কাজে বাধা ও ভাঙচুরের মামলায় ৩৮৮ আনসার কারাগারে

আপডেটের সময় ০৮:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪