ভিয়েনা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

ভিয়েনায় পর্যটকদের সংখ্যা বাড়ছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • ৬১ সময় দেখুন

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় ১০ মিলিয়ন অতিথি ভিয়েনায় রাত্রিযাপন করেছে

ভিয়েনা ডেস্কঃ রবিবার (২৫ আগস্ট) অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এতথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। উল্লেখ্য যে,পর্যটকদের হোটেলে রাত্রিযাপনের ওপর ভিত্তি করে পর্যটকদের সংখ্যা গণনা করা হয়ে থাকে।

এপিএ আরও জানায়, এটি আগের বছরের তুলনায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে । এই বছরের শুরু থেকে (জুলাই পরিসংখ্যান বাদে), বিভিন্ন হোটেল ৫৮৮.৬ মিলিয়ন ইউরো আয় করেছে – যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেশি।

অস্ট্রিয়ার পর্যটন সংস্থার সূত্রে এপিএ আরও জানায়, শুধুমাত্র গত জুলাই মাসে প্রায় ১.৮ মিলিয়ন অতিথি ভিয়েনায় রাত্রিযাপন করেছেন। জুলাই মাসে ৩২৬,০০০ হাজার পর্যটক নিয়ে শীর্ষে রয়েছে জার্মানি। তারপর অস্ট্রিয়ার বিভিন্ন রাজ্য থেকে আসা পর্যটকদের সংখ্যা ২৪৯,০০০ হাজার। তারপর যুক্তরাষ্ট্র ও ইতালির পর্যটক যথাক্রমে ১৪৪,০০০ এবং ৭১,০০০ হাজার।

এপিএ জানায়,”করোনা মহামারীর পর এই বছর প্রথমবারের মতো চীনা পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অস্ট্রিয়ার পর্যটন বিশেষজ্ঞরা জানান, এবছর চীন থেকে অতিথিদের বৃদ্ধি ছিল ১২৯ শতাংশ।

জুলাই মাসে গড় রুম দখলের হার ছিল প্রায় ৭৬ শতাংশ। গত বছর হোটেল বেডের দখলের হার ছিল ৫৯.৫ শতাংশ। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ভিয়েনার হোটেল গুলোতে রুম অকুপেন্সি প্রায় ৬৬ শতাংশে স্থিতিশীল রয়েছে, যেমন বেড অকুপেন্সি রয়েছে। জুলাই মাসে ভিয়েনায় মোট প্রায় ৭৭,৫০০ হোটেলের বিছানা পাওয়া গিয়েছিল – যা ২০২৩ সালের একই মাসের তুলনায় ৬,২০০ বেশি বিছানা ছিল।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় পর্যটকদের সংখ্যা বাড়ছে

আপডেটের সময় ০৩:২০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪