ভিয়েনা ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

‘জুলাই হত্যাকাণ্ডের’ প্রকৃতচিত্র তুলে ধরার আহ্বান তথ্য উপদেষ্টার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • ৩৯ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: জুলাই গণহত্যার প্রকৃতচিত্র তুলে ধরে তদন্তে সহায়তায়, গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর রোববার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমকে কাজ করতে হবে দল-নিরপেক্ষভাবে। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এর মাধ্যমে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে। স্টেক হোল্ডারদের সাথে এ নিয়ে আলোচনা করবো। তিনি জানান, গণমাধ্যমকর্মী আইন-সহ সংশ্লিষ্ট আইনে সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সরবোর্ড পুনর্গঠন করা হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে বিচার হবে। তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এক্ষেত্রে মন্ত্রণালয় সহায়তা করবে।

মতবিনিময় সভায় শুরুতে সাংবাদিক সহ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘জুলাই হত্যাকাণ্ডের’ প্রকৃতচিত্র তুলে ধরার আহ্বান তথ্য উপদেষ্টার

আপডেটের সময় ০৮:১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪