ভিয়েনা ০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

তুরস্কের সংসদে দুই দলের হাতাহাতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • ৪২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: তুরস্কের জাতীয় সংসদে হাতাহাতির ঘটনা ঘটেছে। এক কারাবন্দি নেতাকে নিয়ে বিতর্কের জেরে সংসদে হাতাহাতিতে জড়ায় সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

মারামারির সেই ভিডিওতে দেখা গেছে, বিরোধী দলের ডেপুটি আহমেদ সিক কারাবন্দি এক নেতার পক্ষে কথা বলছিলেন। একই সঙ্গে ওই নেতাকে কারাগারে নেওয়ার জন্য ক্ষমতাসীন সরকারকে দোষী সাব্যস্ত করছিলেন। তবে বিষয়টি সহজে নিতে পারেননি ক্ষমতাসীন দল একেপি পার্টির সদস্যরা। ডায়াসে দাঁড়িয়ে ভাষণ দেয়ার সময়ই ওই নেতাকে মারতে উদ্যত হন তারা।

এ পর্যায়ে বিরোধী দলের সংসদ সদস্যরাও ছুটে আসলে দুই দলের সংসদ সদস্যদের মধ্যে তুমুল মারামারি বেধে যায়। এ সময় বেশ কয়েকজন রক্তাক্তও হয়েছেন। যেই রক্ত পড়ে সংসদ সদস্যদেরকেই মুছতে দেখা গেছে।

যাকে নিয়ে সংসদে এই তুলকালাম, সেই নেতার নাম আতালে। যিনি ২০২২ সালে সরকারবিরোধী বিক্ষোভের জন্য ১৮ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভে জড়িতদেরকেও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

অবশ্য পরে, কারাগারে থেকেই নির্বাচনে অংশ নিয়ে তুরস্কের ওয়ার্কার্স পার্টি থেকে জয় লাভ করেন তিনি। এরপর পার্লামেন্ট তার সদস্যপদ বাতিল করলেও আদালত তার সদস্যপদ বহাল রাখেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তুরস্কের সংসদে দুই দলের হাতাহাতি

আপডেটের সময় ০৮:০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪