ভিয়েনা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

রাষ্ট্র সংস্কারের পর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে: সেনাপ্রধান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ৩৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: রাষ্ট্র সংস্কারের পর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে রাজশাহী সেনানিবাসে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন তিনি।

এসময় সাংবাদিকরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীদের সেনা হেফাজতে নেয়ার কারণ জানতে চাইলে সেনাপ্রধান বলেন, ‘অবশ্যই আমরা তাদের আশ্রয় দিয়েছি। তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তাহলে তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু বিচারবহির্ভূত কোনো কাজ বা হামলাকে সমর্থন করা যায় না। যেহেতু তাদের জীবনের হুমকি আছে, সেটা বিবেচনা করে তাদের আশ্রয় দেয়া হয়েছে। তিনি বলেন, যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক সবার নিরাপত্তা দেখা একটা দায়িত্ব।’

তিনি আরও বলেন, দেশের ২০ জেলায় ৩০টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এগুলোর একটিও কাম্য নয়। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সেনাপ্রধান বলেন, পুলিশ এখন একটা ট্রমার মধ্যে আছে, তারা কনফিডেন্ট হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। আত্মবিশ্বাসী হলেই আমরা ব্যারাকে ফিরে যাবো। দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুর কোনো ইস্যু নেই, অন্তর্বর্তী সরকারের ওপর বহির্বিশ্বের কোনো চাপ নেই বলেও জানান তিনি।

বিকেলে রাজশাহী সেনানিবাসের অতিথি ভবনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জ পুলিশের ডিআইজি ও পুলিশ কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাষ্ট্র সংস্কারের পর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে: সেনাপ্রধান

আপডেটের সময় ০৪:৩২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪