ভিয়েনা ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

গ্রিসের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • ৫৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস। এরই মধ্যে আগুন এথেন্সের উত্তরাঞ্চলীয় ভারনাভাস গ্রামের ৩৫ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছে। ফলে সেখানকার ঘরবাড়ি ও গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে।

দাবানল সংশ্লিষ্ট এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার থেকে দেশটিতে ৪০টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে ৭টিকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে দমকল বাহিনী। আগুনের শিখা প্রায় ৮০ ফুট উচ্চতায় উঠছে। এমনকি রাজধানীর বিভিন্ন এলাকাও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ভারনাভাসের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে ২৫টি বাহন নিয়ে কাজ করছেন দমকলকর্মীরা।

এছাড়া ঐতিহাসিক ম্যারাথন শহরের স্থানীয়দেরও নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। দুর্যোগ অব্যাহত থাকতে পারে বলে জনগণকে সতর্ক করেছেন গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষামন্ত্রী ভ্যাসিলিস কিকিলাস।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গ্রিসের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল

আপডেটের সময় ০৭:২৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪