ভিয়েনা ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে’ : খুলনা রেঞ্জের ডিআইজি মাভাবিপ্রবিতে প্রতীকী ম্যারাথন ‎ মাভাবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের ফাহিম

বাংলাদেশের জনগণ সহিংসতার শিকার হওয়ায় আমরা হতবাক: কানাডা হাইকমিশন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
  • ১৪৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে, তাতে হতবাক কানাডা। বৃহস্পতিবার ঢাকায় কানাডার হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কানাডার হাইকমিশন বিবৃতিতে লিখেছে, গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা হতবাক। আমরা শান্তিপূর্ণ সমাধান এবং মানবাধিকারের প্রতি সম্মানের পক্ষে কথা বলি। সেজন্য ভুক্তভোগী, তাদের পরিবার এবং প্রভাবিত সবাই আমাদের ভাবনায় রয়েছেন।

এছাড়া সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের সবার জন্য বিচার ব্যবস্থায় যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করার তাগিদ দেয় দেশটি। এ ব্যাপারে কমিশন জানায়, এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে।

কানাডা সবসময়ই একটি শান্তিপূর্ণ সমাধান এবং মানবাধিকার রক্ষার পক্ষে কাজ করে-এমন দাবি করে হাইকমিশন বলেছে, বাকস্বাধীনতা ও সমাবেশ করার অধিকার বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানাডা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা অবিলম্বে ইন্টারনেট পরিষেবাগুলো সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার আহ্বান জানাই-যাতে মানুষ গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এবং কানাডা ও বিশ্বব্যাপী তাদের প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত হতে পারেন।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল/আরএন

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশের জনগণ সহিংসতার শিকার হওয়ায় আমরা হতবাক: কানাডা হাইকমিশন

আপডেটের সময় ০৭:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪