ভিয়েনা ০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

কোটা আন্দোলনে নিহতদের তালিকা দ্রুত প্রকাশের আহ্বান জাতিসংঘের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • ৭৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের সময় সৃষ্ট সহিংস ঘটনায় কত মানুষ নিহত ও আহত হয়েছে, তার বিস্তারিত তালিকা দ্রুত প্রকাশ করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলতার তার্ক। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকারের নিয়ম-নীতি ও মানদণ্ড মেনে দেশের সব আইন প্রয়োগ কার্যক্রম পরিচালনা নিশ্চিতের আহ্বানও জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) জেনেভা থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সরকারি নীতির বিরুদ্ধে শিক্ষার্থী ও যুব আন্দোলনের বিক্ষোভে ১৭০ জনের বেশি মৃতের খবর এসেছে। এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। অনেকে নিখোঁজ রয়েছে। এতে অন্তত দুই সাংবাদিক নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। বিরোধী দলের নেতাসহ এক হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলতার তার্ক বলেন, আমরা অনুধাবন করেছি যে অনেক মানুষ সরকারের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীর সহিংস আক্রমণের শিকার হয়েছেন এবং তাদের সুরক্ষা দেয়ার জন্য কোন প্রচেষ্টা করা হয়নি।

একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার যেন বাংলাদেশের আইন শৃঙ্খলাবাহিনী ভঙ্গ না করে এবং যদি করেন তারা যেন দায়মুক্তি না পায় সেই আহ্বানও করেছেন তিনি। এ ছাড়া সহিংসতায় উসকানি দিতে পারে কিংবা ভিন্নমতের বিরুদ্ধে আরও দমন-পীড়নের দিকে নিয়ে যেতে পারে এমন কোনো বিবৃতি বা কাজ এড়িয়ে চলতে সকল রাজনৈতিক নেতার প্রতি আবেদন করেছেন তিনি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কোটা আন্দোলনে নিহতদের তালিকা দ্রুত প্রকাশের আহ্বান জাতিসংঘের

আপডেটের সময় ০৮:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪