ভিয়েনা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

ঝিনাইদহে কোটাবিরোধীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ৪১ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার ১১টার দিকে শহরের ওয়াজির আলী স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সরকারি কেসি কলেজের শিক্ষার্থী শারমীন সুলতানা, আল-মামুন, সাদিয়া জেরিন, নুসরাত জাহান সাথি, সাজ্জাদ হুসাইন, হিরক হোসেন, সিটি কলেজের শিক্ষার্থী রিহান হোসেন, রিমি খাতুন, শৈলকুপা ডিগ্রি কলেজের শিক্ষার্থী মানিক হোসেন, বাঙলা কলেজের মাহিন হোসেন ও কোটচাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী শিখন খান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের পায়রা চত্বর এলাকা থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন ও সাধারণ সম্পাদক আল-ইমরানের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মিছিল সহকারে ওয়াজির আলী স্কুলের সামনে যায়। পরে স্কুল মাঠের মধ্যে থাকা কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তারা।ঘটনার কিছু সময় পর পুলিশ আসলে ঘটনাস্থল থেকে মিছিল সহকারে ছাত্রলীগের নেতাকর্মীরা চলে আসে।
হামলার শিকার আহত শিক্ষার্থী শারমীন সুলতানা বলেন,‘আমরা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য ওয়াজির আলী স্কুল মাঠে প্রস্তুতি নিচ্ছিলাম। সেসময় অতর্কিতভাবে ছাত্রলীগের ক্যাডাররা অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালাই। এতে আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছে। আমরা এর বিচার চাই।’
এ অভিযোগের বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেনের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান বলেন,‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে শহরজুড়ে পুলিশের জোরালো উপিস্থিতি রয়েছে।’

শেখ ইমন/ইবিটাইমস 
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে কোটাবিরোধীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১১

আপডেটের সময় ১১:৩২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪