ভিয়েনা ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে’ : খুলনা রেঞ্জের ডিআইজি মাভাবিপ্রবিতে প্রতীকী ম্যারাথন ‎ মাভাবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের ফাহিম

ট্রাম্পের ওপর হামলা, পরিচয় মিলল বন্দুকধারীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ১৮৭ সময় দেখুন

ইবিটাইস ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা চালানো ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সন্দেহভাজন ওই হামলাকারীর নাম টমাস ম্যাথু ক্রুক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এফবিআইয়ের বিবৃতিতে বলা হয়, টমাস ম্যথু পেনসিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা। শহরটি হামলার স্থান থেকে ৭০ কিলোমিটার দূরে। এক ঘণ্টা গাড়ি চালিয়েই আসা যায় সেখান থেকে।

এফবিআই জানায়, বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে। কেউ কিছু জানলে কিংবা কারও কাছে ছবি বা ভিডিও থাকলে যেন তাদের সঙ্গে যোগাযোগ করে।

সিক্রেট সার্ভিস মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেছেন প্রেসিডেন্ট নিরাপদ এবং ঘটনাটি সিক্রেট সার্ভিস তদন্ত করছে। ডোনাল্ড ট্রাম্পের প্রচার দল জানিয়েছে যে সাবেক প্রেসিডেন্ট এখন ‘ভালো আছেন’।

শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্প হামলার শিকার হন। বক্তব্য শুরুর পাঁচ মিনিট গুলির শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে ঘিরে ফেলেন। তার কানে ও মুখের এক পাশে রক্ত দেখা গেছে। মঞ্চ থেকে নামিয়ে গাড়ীতে ওঠানোর সময় তাকে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলতে দেখা যায়।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ট্রাম্পের ওপর হামলা, পরিচয় মিলল বন্দুকধারীর

আপডেটের সময় ০৯:১৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪