ভিয়েনা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • ৪৪ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা:  হৃৎপিণ্ডে পেসমেকার বসানোর পর মঙ্গলবার গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে ভর্তির ১০ দিন পর বাসায় ফিরলেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার বিকেলে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর নিয়মিত চিকিৎসা চলবে।

হাসপাতালে থেকে বিকেলে ছোট ভাইয়ের গাড়িতে বাসভবন ফিরোজায় ফেরেন খালেদা জিয়া। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, যুবদলের সাবেক সহসভাপতি মামুন হাসান, এসএম জাহাঙ্গীর, সাবেক সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত ২২ জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। রাতে মেডিকেল বোর্ড বৈঠক করে তাঁর হৃৎপিণ্ডে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয়। সেদিন বিকেলেই এই যন্ত্র সফলভাবে স্থাপন করা হয়। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

আপডেটের সময় ০৮:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪