ভিয়েনা ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র

দল-মত নির্বিশেষে রেমালে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আহবান নতুনধারার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • ২৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ দল-মত নির্বিশেষে রেমালে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।

২৮ মে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা রেমালে নিহতদের বিদেহ আত্মার শান্তি কামনা, আহতদেরকে সরকারি অর্থায়নে সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সর্বস্তরের মানুষকে সামর্থ্যনুযায়ী সহায়তা করার আহবান জানান।

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বিবৃতিতে বলেন, কোন নেতাকে কোন দেশ থেকে এনে বিচার করবেন, তা না ভেবে বাংলাদেশের রাজনীতি-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-কূটনীতি এবং অর্থনীতিকে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করার সময় এখন। রেমালে ক্ষতিগ্রস্থদের জন্য দেয়া সরকারি সহায়তা যেন দলীয় নেতাকর্মী এবং সরকারি চাটুকাররা চেটে খেতে না পারে সেই দিকেও দৃষ্টি দেয়ার জন্য সরকার প্রধানসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

নতুনধারা বাংলাদেশ এনডিবি ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে তাদের রাজনীতিকদের মাধ্যমে কায়িক ও আর্থিক সহায়তা দেয়া শুরু করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ডেস্ক/ইবিটাইমস 

জনপ্রিয়

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দল-মত নির্বিশেষে রেমালে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আহবান নতুনধারার

আপডেটের সময় ০৩:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪