ভিয়েনা ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ৪৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: মালয়েশিয়ার নৌবাহিনীর দুটি হেলিকপ্টার মধ্য আকাশে সংঘর্ষের মুখে পড়েছে। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর একটি অনুষ্ঠানের জন্য মহড়ার সময় হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। খবর-বিবিসি

মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশটির নৌবাহিনীর মহড়া চলাকালীন হেলিকপ্টার দুটি মাঝ আকাশে বিধ্বস্ত হয়।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল মালয়েশিয়া নৌবাহিনী। নৌবাহিনী জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকের লুমুত নৌঘাঁটিতে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টার দুটিতে ১০ জন ক্রু সদস্য ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনাস্থলেই ক্রু সদস্যদের মৃত্যু নিশ্চিত করা হয়। শনাক্তের জন্য মরদেহগুলো লুমুত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজ্যের ফায়ার ও রেসকিউ বিভাগ জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ঘটনা সম্পর্কে জানতে পারেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

আপডেটের সময় ০৬:৫৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪