ভিয়েনা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ৩৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দফায় দফায় ভূমিকম্পে আবারও কেঁপে উঠেছে তাইওয়ান। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে ৮০টির বেশি ভূকম্পন অনুভূত হয়েছে।

তাইওয়ানের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, এর মধ্য সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলের হুয়ালিয়েনের প্রত্যন্ত এলাকায়। ভূকম্পন অনুভূত হয়েছে রাজধানী তাইপেতেও।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার ভোর পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে ৮০ বারেরও ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দ্বীপ রাষ্ট্রটির আবহাওয়া প্রশাসন। এরমধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পন ছিল ৬ দশমিক ৩ মাত্রার। কম্পনগুলোর কয়েকটির আঘাত দেশটির রাজধানী তাইপেইতেও অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে এসব ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলছে, পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত হুয়ালিয়েন কাউন্টি ছিল ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল। এর আগে গত ৩ এপ্রিল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ানের পূর্ব উপকূল। এতে অন্তত ১৪ জন মারা যান।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান

আপডেটের সময় ০৫:৫৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪