ভিয়েনা ০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

বিএনপি ও আওয়ামী লীগের মুখোমুখি সমাবেশ কর্মসূচি স্থগিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৪:০২ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • ৩৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বিএনপি ২৬ এপ্রিলের সমাবেশ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। সারাদেশে তীব্র এবং অসহনীয় তাপদাহের কারণে এই ঘোষণা দিয়েছে দলটি। একইদিনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ করার কথা থাকলেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি মেলেনি বলে জানা গেছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ঘোষিত আগামী ২৬ এপ্রিল ২০২৪, নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য সমাবেশ ও মিছিলের কর্মসূচি স্থগিত করা হয়েছে।  সোমবার (২২ এপ্রিল) নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাসের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল থানা, ওয়ার্ড নেতারা এবং ঢাকা মহানগর দক্ষিণের সকল অঙ্গ সংগঠনের নেতাদের যৌথসভায় কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয়। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে এলে সমাবেশ ও মিছিল কর্মসূচির পরবর্তী তারিখ ও সময়সূচি জানানো হবে বলে জানান তারা।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ এক ক্ষুদে বার্তায় সাংবাদিকদের জানান, ২৬ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। এজন্য সমাবেশ আপাতত স্থগিত।  শান্তি সমাবেশের তারিখ পরে জানানো হবে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি ও আওয়ামী লীগের মুখোমুখি সমাবেশ কর্মসূচি স্থগিত

আপডেটের সময় ০৮:২৪:০২ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪