ভিয়েনা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

এনটিআরসিএ’র সনদ পোড়ালেন ১-১৫তম নিবন্ধনধারীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
  • ৩৬ সময় দেখুন
স্টাফ রি‌পোর্টারঃ ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ১-১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ অনুর্ধ্বরা। কর্মসূচি চলাকালীন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের দেওয়া সনদ পুড়িয়েছেন তারা।

শনিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৯৬ হাজারের অধিক শিক্ষক ঘাটতি নিরসনের লক্ষে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমপিও নীতিমালা অনুযায়ী ৩৫ বছর না হলেও এই গণবিজ্ঞপ্তিতে ১-১৫তম নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন না। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এই সিদ্ধান্তের কারণে প্রায় ৬ লাখ শিক্ষক নিবন্ধন সনদ অকার্যকর হয়ে গেছে।

তারা জানান, আমরা (১-১৫) তম বৈধ সনদধারি, সরকারি বিধি মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স অনুর্ধ্ব ৩৫ থাকা সত্ত্বেও আসন্ন ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত করার এক ষড়যন্ত্র চলছে। এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স অনুর্দ্ধ ৩৫ তাদের সকলকে ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন আন্দোলনরতরা। প্রতিবাদ কর্মসূচি চলাকালীন এনটিআরসিএ’র নিবন্ধন সনদে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান আন্দোলনরতরা।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনদ বাচাও আন্দোলনের সভাপতি রাসেল আহসান, সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল ইসলাম, মুখপাত্র মোঃ মাহমুদুল হাসান সহ আরও অনেকে।

মোঃ সো‌য়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এনটিআরসিএ’র সনদ পোড়ালেন ১-১৫তম নিবন্ধনধারীরা

আপডেটের সময় ০৩:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪