ভিয়েনা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • ৫১ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. আরাফাত (৬) ও মো. জুনায়েদ (৭) নামের দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে । সম্পর্কে তারা দু’জন খালাতো ভাই। শিশু দু’টিকে হারিয়ে নির্বাক পরিবার। বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের ৯নং ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। চরফ্যাসন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শিশু আরাফাত মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের ৯নং ওয়ার্ডের বাসিন্দা হারুন মাতাব্বরের ছেলে ও জুনায়েদ ঢাকার বিক্রমপুর জেলার বাসিন্দা মো. স্বপন মিয়ার ছেলে।

পরিবারসূত্রে জানাযায়, জুনায়েদ পহেলা এপ্রিল তার বাবা-মায়ের সঙ্গে মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে তার নানা বাড়িতে বেড়াতে এসেছে । একই সাথে খালাতো ভাই আরাফাতের পরিবারও নানা বাড়িতে বেড়াতে এসেছে।  বুধবার দুপুরের দিকে দুই খালাতো ভাই নানা বাড়ির পুকুরের ঘাটলায়  খেলতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।

চরফ্যাসন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় শিশু দু’টির পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু

আপডেটের সময় ০৮:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪