ভিয়েনা ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

রাজউক লটারির মাধ্যমে ১২১ কর্মচারীকে বদলি করল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ২৯ সময় দেখুন
স্টাফ রিপোর্টারঃ লটারি প্রক্রিয়ার মাধ্যমে ১১টি পদের ১২১ জন কর্মচারীকে বদলি করেছে রাজউক। লটারির মাধ্যমে বদলি করা হলে স্বচ্ছতা নিশ্চিতকরণ ও কাজের গতি বাড়ার সঙ্গে সঙ্গে  নগরবাসী আরও বেশি সেবা পাবেন বলে মত রাজউক কর্মকর্তাদের।
বৃহস্পতিবার রাজউক ভবনের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ১১টি পদের ১২১ জন কর্মচারীকে বদলি করা হয়।

উল্লেখ্য, এই পদগুলো হলো কানুনগো (গ্রেড-১০), ইমারত পরিদর্শক (গ্রেড-১০), হিসাবরক্ষক (গ্রেড-১১), নথিরক্ষণ কর্মকর্তা (গ্রেড-১২), নকশাকার (গ্রেড-১২), উচ্চমান সহকারী (গ্রেড-১৪), সুপারভাইজার (গ্রেড-১৬), ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬), কনিষ্ঠ হিসাব সহকারী (গ্রেড-১৬), অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৬) এবং নথিরক্ষক (গ্রেড-১৭)।

এ সময় রাজউক চেয়ারম্যান (সচিব) জনাব আনিছুর রহমান মিঞা জানান, পদায়ন, বদলি ও অন্যান্য দাফতরিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে লটারির মাধ্যমে বদলির এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত বছরের ৭ আগস্ট রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে বিভিন্ন পদে নতুন যোগদান করা ১৩০ (একশত ত্রিশ) জন কর্মকর্তা-কর্মচারী এবং চলতি বছরের ০৭ সার্ভেয়ার পদে নতুন যোগদান করা ৩২ (বত্রিশ) জন কর্মচারীকে একই প্রক্রিয়ায় লটারির মাধ্যমে বিভিন্ন দফতরে পদায়ন করা হয়।

অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ); মোহাম্মদ নূরুল ইসলাম, সদস্য (এস্টেট ও ভূমি); মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সদস্য (উন্নয়ন); মোহাম্মদ আব্দুল আহাদ, এন ডি সি, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রমুখ।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজউক লটারির মাধ্যমে ১২১ কর্মচারীকে বদলি করল

আপডেটের সময় ০৭:০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪