ভিয়েনা ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

নির্যাতন চালিয়ে সরকার ক্ষমতা ধরে রাখতে পারবে না: ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • ৪১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ‘বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় নির্যাতন চালিয়েও সরকার ক্ষমতা ধরে রাখতে পারবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘জনগণ যেহেতু ৭ জানুয়ারির একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করেছে, সেহেতু গণবিরোধী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে জনগণ আরও সোচ্চার হয়ে উঠেছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিসহ বিরোধী দল, মত ও পথের মানুষদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আওয়ামী দখলদার সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে পারবে না।’

মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

‘মিথ্যা, বানোয়াট, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় মঙ্গলবার বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে’ এ বিবৃতি দেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখলের পর আওয়ামী শাসকগোষ্ঠী এখন কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জোরালোভাবে জুলুম ও দমন-পীড়ন শুরু করেছে। আদালতকে দিয়ে মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন প্রতিদিনের ঘটনা। মঙ্গলবার মিথ্যা মামলায় আজিজুল বারী হেলাল এবং আকরামুল হাসানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই আরও একটি বহিঃপ্রকাশ।’

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্যাতন চালিয়ে সরকার ক্ষমতা ধরে রাখতে পারবে না: ফখরুল

আপডেটের সময় ০৭:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪