ভিয়েনা ০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

লালমোহনে বাজার মনিটরিং করলেন অ্যাসিল্যান্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • ৩৬ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ভোলার লালমোহনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পণ্যের গুনগত মান রক্ষা, অবৈধ মজুদ বন্ধ ও সরবরাহ স্বাভাবিক রাখার স্বার্থে বাজার মনিটরিং করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম।
বুধবার দুপুরে লালমোহন বাজারের মুদি, বেকারি, খেজুর ও গোসতের দোকানগুলো পরিদর্শন করেন তিনি। এসময় একটি ক্রোকারিজে মেয়াদোত্তীর্ণ বিস্কুট থাকায় সেগুলো ধ্বংস করা হয় এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মূল্য তালিকা বাধ্যতামূলক করা, পণ্যের গুনগত মান রক্ষাকরণ ও অবৈধ মজুদ না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একইসাথে বাজারে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে জনভোগান্তি সৃষ্টিকারীদেরকেও সতর্ক করা হয়।
এসময় লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহম্মদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বাজার মনিটরিং করলেন অ্যাসিল্যান্ড

আপডেটের সময় ০৮:২২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪