ভিয়েনা ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৯ সময় দেখুন

ঢাকায় তিন দিনের সফরে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি

ইবিটাইমস ডেস্কঃ শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দেশের জাতীয় সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। মার্কিন প্রতিনিধিদের নেতৃত্ব দেন দেশটির উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। তাছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যম এড়িয়ে যান বিএনপি নেতারা। তবে ‘আমীর খসরু মাহমুদ বলেন, গণমাধ্যমকে এখন কিছু বলার নেই।’

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মার্মিন দূতাবাস জানায়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দৃশ্যপট এবং কারাগারে থাকা বিরোধী দলের হাজার হাজার কর্মীর বিষয়ে আলোচনা হয়েছে বিএনপি মহাসচিবের সঙ্গে। সামনের দিনে এ সম্পৃক্ততা চলমান থাকবে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিতে তিনদিনের সফরে ঢাকায় পৌঁছে মার্কিন প্রতিনিধিদল।

ঢাকায় আসা দেশটির প্রতিনিধিরা হলেন: মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়ার সিনিয়র ডিরেক্টর এলিন লাউবাকের, ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক

আপডেটের সময় ১২:১৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪