ভিয়েনা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর আফগানিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান শফিকুরের পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের

ভোলার আলোচিত মাদক কারবারি বিয়ারসহ আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪৫ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার আলোচিত মাদক কারবারি কবির হোসেন ওরফে তেল কবির ও তার এক সহকারীকে ৫৫টি বিয়ার ক্যানসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শহরের পান বাজার এলাকা থেকে আটক করা হয়। ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত কবির হোসেন শহরের খালপাড় রোড এলাকার মৃত অহিদুর রহমানের ছেলে। তার সহকারী রায়হান সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. লোকমান ফকিরের ছেলে।

পুলিশ সুপার জানান, কবির হোসেন ভোলার একজন আলোচিত মাদক কারবারি৷ তিনি দীর্ঘদিন যাবত মাদকের সঙ্গে জড়িয়ে আছেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার সকালে শহরের পান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৫টি বিয়ার ক্যানসহ তাকে ও তার সহকারী রায়হানকে আটক করে। তাদের দু’জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার আলোচিত মাদক কারবারি বিয়ারসহ আটক

আপডেটের সময় ০৩:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪