ভিয়েনা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

ভাষা আন্দোলন প্রমাণ করে বাঙালী জাতি সত্ত্বা পাকিস্তান থেকে আলাদা: আমির হোসেন আমু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩২ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঝালকাঠিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় শিল্প মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি ছিলেন।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে ঝালকাঠির ভাষা সৈনিক প্রায়ত আব্দুল রশিদ ফকিরের পরিবারের পক্ষে মারিয়া ইসলাম ও মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন খান বক্তব্য রাখেন। সভায় সরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, আমাদের মহান স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল ভাষা আন্দোলনের সূত্র দিয়ে। ভাষা আন্দোলন থেকে তৎকালীন পাকিস্তানিদের বুঝিয়ে দেয়া হয়েছিল বাঙালী জাতি সত্ত্বা পাকিস্তান থেকে পৃথক । ভাষা আন্দোলনের পথ ধরে বৈষম্য ও নির্যাতনের পথ প্রতিবাদ থেকেই স্বাধীনতার দাবী জোড়ালো হতে থাকে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়। এই সকল আন্দোলন সংগ্রামে মূখ্য ভূমিকা পালন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভাষা আন্দোলন প্রমাণ করে বাঙালী জাতি সত্ত্বা পাকিস্তান থেকে আলাদা: আমির হোসেন আমু

আপডেটের সময় ০৯:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪