ভিয়েনা ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন লালমোহনের মেয়ে খালেদা বাহার বিউটি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪৪ সময় দেখুন

স্টাফ রি‌পোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ভোলার লালমোহনের মেয়ে খালেদা বাহার বিউটি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। চুড়ান্ত তালিকায় ভোলা থেকে খালেদা বাহার বিউটিকে মনোনীত করা হয়।

খালেদা বাহার বিউটি লালমোহন উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মরহুম মোখলেছুর রহমানের মেয়ে। মরহুম মোখলেছুর রহমান তৎকালীন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সদস্য ছিলেন। খালেদা বাহার বিউটির বিয়ে হয় নোয়াখালীতে। তার স্বামী বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক বাহার উদ্দিন খেলন। বর্তমানে তিনি  নোয়াখালীর সূবর্নচর আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন। তার শ্বশুর মরহুম এডভোকেট মালেক উকিল। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা ও সাবেক স্পীকার ছিলেন।

এছাড়া খালেদা বাহার বিউটি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সদস্য,  ঢাকা সিটি করপোরেশন উত্তর (১৯,২০,২১ নং ওয়ার্ড) গুলশান বনানীর সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও শুলশান থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

এদিকে সংরক্ষিত নারী আসনে খালেদা বাহার বিউটি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় লালমোহনে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

লালমোহন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান কামরুল জানান, লালমোহনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মরহুম মোখলেছুর রহমান মিয়াকে মূল্যায়ন করে দেশনেত্রী শেখ হাসিনা আমার ফুফুকে সংরক্ষিত নারী আসেন মনোনয়ন প্রদান করায় আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এদিকে ইউরো বাংলা টাইমস এর এডিটর ইন চীফ মাহবুবুর রহমান এক বিবৃতিতে খালেদা বাহার বিউটি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

মোঃ সো‌য়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস  
জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন লালমোহনের মেয়ে খালেদা বাহার বিউটি

আপডেটের সময় ০৭:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪