ভিয়েনা ০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর আফগানিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান শফিকুরের পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের

পিরোজপুর সড়ক বিভাগের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার হেলিকপ্টর ক্রয়, তদন্তে দুদক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪২ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় হিসাবরক্ষক মো. জাকির হোসেনের বিরুদ্ধে একটি হেলিকপ্টার কেনার অভিযোগ উঠেছে। সড়ক বিভাগের একজন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার আকাশযানের মালিকানা রয়েছেÑ এমন খবরের সত্যতা যাচাইয়ের অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পিরোজপুর সড়ক বিভাগের বিভাগীয় হিসাব রক্ষক জাকির হোসেন একজন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা । তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। জাকির হোসেনের স্ত্রী রতœা সুলতানা, মেয়ে শারমীন সুলতানা, ছেলে মো. শাহরিয়ার হোসেন ও বোন লাইজু আফরীন। ছেলে খুলনায় পড়াশুনা করে। চাকুরির এখন প্রায় শেষ সময়ে তার সব মিলিয়ে মাসিক বেতন প্রায় ৬০ হাজার টাকা। পিরোজপুর সড়ক বিভাগে কর্মরত আছেন গত প্রায় ৬ বছর। অতিসম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার পরিবারের মালিকানায় হেলিকপ্টার থাকার। এতো অল্প টাকা বেতনে চাকুরী করে কি করে তার আকাশ যান থাকতে পারে সে ব্যাপারে প্রশ্ন উঠেছে।

দুদকের দেয়া তথ্য সূত্রে জানা গেছে, জাকির হোসেনের বিরুদ্ধে খুলনাসহ বিভিন্ন স্থানে জ্ঞাত আয়বহির্ভ‚ত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। জানা গেছে খুলনা শহরে তার একাধিক হাইরাইজিং (বহুতল ভবন) বিল্ডিং সহ ও তার পরিবার বা আত্মীয়ের মালিকানায় উড়োজাহাজ রয়েছে। প্রাথমিকভাবে এমন তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করছেন দুদক। এজন্য গত ১৩ জানুয়ারি বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ(বেবিচক)কে চিঠি দিয়েছেন পিরোজপুর দুদকের তদন্তকারী কর্মকর্তা কামরুজ্জামান।
তবে জাকির হোসেন তা অস্বীকার করে বলেন, যার নামে কোন গাড়িই নেই তিনি কি করে হেলিকপ্টার কিনবেন। এটা তার বিরুদ্ধে অপপ্রচার চলছে।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেছেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। তিনি জানান, জাকিরের বিরুদ্ধে অর্থনৈতিক কোন অভিযোগ তার কাছে আসেনি। তবে ঘটনার সত্যতা পেলে নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে পিরোজপুর জেলা দুদকের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা বলেন, জাকির হোসেন বা তার পরিবারের কোন সদস্যের হেলিকপ্টারের মালিকানা রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যাবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুর সড়ক বিভাগের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার হেলিকপ্টর ক্রয়, তদন্তে দুদক

আপডেটের সময় ০৭:৫৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪