ভিয়েনা ০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর আফগানিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান শফিকুরের পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের

ইন্দুরকানীতে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭২ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে এগারো বছর ও সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রæয়ারী) রাতে ইন্দুরকানী থানা পুলিশ কামাল হোসেন(৫০) ও কাওছার শেখ (৩০) নামের ওই দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাকার দক্ষিন মুগদা এলাকা থেকে গ্রেফতার করেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার টগড়া গ্রামের সেকান্দার আলী সরদারের ছেলে কামাল হোসেন(৫০) এগারো বছরের ও দক্ষিন ইন্দুরকানী গ্রামের দেলোয়ার শেখের ছেলে কাওছার শেখ (৩০) সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। থানা পুলিশের এস আই মো. মিজানুর রহমান ও এএসআই মনছুর আলমের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়।

থানা পুলিশের ওই সূত্র আরো জানান , গ্রেফতারকৃত কামাল হোসেনের নামে ঢাকার খিলগাও থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলায় গত ২০০১ সালে তিনি  গ্রেফতার হন। পরে সে আদালত থেকে জামিন নিয়ে পলাতক থাকা অবস্থায় গত ২০১৪ সালে ঢাকার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ওই মামলায় এগারো বছর সশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।

এ ছাড়া গ্রেফতারকৃত কাওছার ইন্দুরকানী থানার একটি মাদক মামলায় গ্রেফতার হন। পরে বিজ্ঞ আদালত থেকে লাভ করে পর পলাতক ছিলো । পরবর্তীতে ২০১৮ সালে মামলটি বিচার শেষে পিরোজপুরের বিজ্ঞ যুগ্ম দায়রা জজ আদালত তাকে সাড়ে তিন বছর সশ্রমকারাদন্ড প্রদান করেন ।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকাদার জানান, তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে সাজাপ্রাপ্ত আসামী কামাল ও কাওছারকে গ্রেফতার করা হয়েছে । তাদের আদালতে প্রেরণ করা হয়েছে ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দুরকানীতে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

আপডেটের সময় ০৮:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪