ভিয়েনা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

লালমোহনে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৩ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. ইব্রাহিম (৩০) নামে একজন কে ৫০ হাকার টাকা জরিমানা এবং অবৈধ ড্রেজার এবং বালু জব্দ করে ৪০ হাজার টাকা নিলাম দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইব্রাহিম ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সফিজ উদ্দিন মৃধার ছেলে।

বুধবার দুপুরে ধলীগৌরনগরের জনতা বাজার কামারেরখাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট ইমরান মাহমুদ ডালিম। জানা যায়, কামারখাল এলাকার মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন ও বাণিজ্যিক কাজে মজুদ করছিলেন ওই এলাকার জিসান আকতার রিয়াজ।

পরে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার ও বালু জব্দ করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৪০ হাজার টাকা নিলামে তোলা হয় এবং ইব্রাহিম নামে একজন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ভবিষ্যতে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করলে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

আপডেটের সময় ০৩:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪