ভিয়েনা ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

নাজিরপুরে ম্যানেজিং কমিটি ও নিয়োগ বানজ্যি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৫ সময় দেখুন

মাদরাসা সুপারকে হাতুড়ি পেটা দিয়ে পা থেতলে দিয়েছে দুর্বৃত্তরা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরের হাতুড়ি পেটা দিয়ে মো. আব্দুল মান্নান (৫৩) নামের এক মাদরাসা সুপারের পা থেতলে দিয়েছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত সুপার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের শেখমাটিয়া দারুসুন্নাৎ দাখিল মাদরাসার সুপার ও পটুয়াখালী জেলার সদর উপজেলার বদরপুর গ্রামের আব্দুল আজিজ মুন্সির ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (১২ ফেব্রæয়ারী) রাতে মাদরাসার ভবনের সামনে।

আহত ওই সুপার জানান, তিনি ওই দিন রাতে এশার নামাজ শেষে মাদরাসার কক্ষে ফিরছিলেন। এ সময় মুখোশধারী ৪ জনে এসে তাকে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে কিল-ঘুষি সহ হাতে থাকা হাতুড়ি দিয়ে তার বাম পায়ের হাটুতে আঘাত করে থেতলে দেয়।

তিনি আরো জানান, গত ২০২২ সালের ১৬ জানুয়ারী মাদরাসার সহসুপার ও দুটি চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ এবং মাদরাসার ম্যানেজিং কমিটি গঠনের বিরোধের জেরে তার উপর এমন হামলা হয়েছে। এর আগেও একাধীকবার তার উপর হামলার চেষ্টা করা হয়েছিলো।

প্রত্যক্ষদর্শী ওই মাদরাসার নৈশ প্রহরী মো. আতিকুর রহমান জানান, মাদরাসার বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানের বাজার মাদরাসায় রেখে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার কালে এমন ঘটনা ঘটে।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার দীপান্বিতা দেবনাথ বলেন, তার বাম পায়ের হাটু ও হাটুর নিচে পিটিয়ে মারাত্মক আহত করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেয়া হয়েছে।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর শুনে পুলিশ পাঠানো হয়েছিলো। এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে ম্যানেজিং কমিটি ও নিয়োগ বানজ্যি

আপডেটের সময় ০৫:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪