ভিয়েনা ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর আফগানিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান শফিকুরের পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • ১০০ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. নূরনবী নামে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লাঙলখালী স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। শিশু নূরনবী ওই এলাকার মো. নয়নের ছেলে।

জানা যায়, সকালে শিশু নূরনবীকে নিয়ে স্টেডিয়ামের মাঠে কাঠের গুড়ি শুকানোর কাজ করছিলেন তার মা রেশমা বেগম। তার অগোচরে শিশু নূরনবী পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন মা রেশমা বেগম। খোঁজাখুঁজির একপর্যায় পুকুরের মধ্যে নূরনবীকে ভাসতে দেখে চিৎকার দেন তিনি।

তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে শিশু নূরনবীকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৬:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪