ভিয়েনা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজে শিক্ষানবীশ চিকিৎসকদের শপথ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩১ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে প্রথম ব্যাচের ৩৩ জন ছাত্রছাত্রী শিক্ষানবীশ চিকিৎসক হিসেবে শপথ নিয়েছেন। রোববার  দুপুরে হবিগঞ্জ পৌর টাউন হলে নতুন চিকিৎসকদের অভিষেক অনুষ্ঠান করা হয়।

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ্য ডাঃ সুনির্মল রায়।

শপথগ্রহণ করা ৩৩ জন শিক্ষানবীশ চিকিৎসক প্রথম ব্যাচ অর্থাৎ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের। এ বছর শেখ হাসিনা মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন।
সংসদ সদস্য এডভোকেট আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জবাসীকে এমন একটি প্রতিষ্ঠান উপহার দিয়েছেন, যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। তিনি বলেন, শিক্ষানবীশ চিকিৎসকদের প্রতিটি পদক্ষেপ হোক জনসেবার মনসে। তবেই আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে পারব।

অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল প্রমুখ। শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ্য ডাঃ সুনির্মল রায়। এর আগে অতিথিবৃন্দ তাদের পুষ্পস্তবক দিয়ে বরণ করেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজে শিক্ষানবীশ চিকিৎসকদের শপথ

আপডেটের সময় ০৭:৪৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪