ভিয়েনা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

লালমোহনে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি ভাস্কর গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • ৩১ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: আট মামলার ওয়ারেন্টভুক্ত ও তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি ভাস্কর চন্দ্র হালদার নামে এক প্রতারককে গ্রেফতার করেছেন ভোলার লালমোহন থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর নতুন বাজার এলাকা থেকে র‌্যাবের সহযোগিতায় লালমোহন থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ভাস্কর চন্দ্র হালদার উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙুটিয়া এলাকার সুদির চন্দ্র হালদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, ব্যবসার সুবাধে ব্যাংক ও মানুষজনের কাছ থেকে বিপুল পরিমাণের অর্থ আত্মসাৎ করে পালিয়ে যায় ভাস্কর চন্দ্র হালদার। এরপর তার বিরুদ্ধে আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। ওইসব মামলার মধ্যে ভাস্কর চন্দ্রের বিরুদ্ধে আটটিতে ওয়ারেন্ট জারি হয় এবং বিভিন্ন মেয়াদে সাজা হয় তিন মামলায়।
ওসি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অপূর্ব কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স বরিশাল নগরীর কোতয়ালী থানা এলাকায় র‌্যাবের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে কোতয়ালী থানার নতুন বাজার এলাকা থেকে ভাস্কর চন্দ্র হালদারকে গ্রেফতার করা হয়। এরপর তাকে থানায় আনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারকৃত ভাস্কর চন্দ্র হালদারকে আদালতে পাঠানো হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস
জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি ভাস্কর গ্রেফতার

আপডেটের সময় ০২:৪৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪