ভিয়েনা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী

ভোলার লালমোহনে সড়কের পাশে শিম চাষে কৃষকের সাফল্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • ৬০ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় সড়কের পাশে শিম চাষ করে সফলতা পেয়েছেন চার কৃষক। উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙাসিয়া এলাকায় সড়কের দুই পাশ জুড়ে প্রায় ১ হাজার মিটার জমিতে বারী-১ সহ অন্যান্য উপজাতের শিম চাষ করেন তারা। এই চার চাষী হলেন ওই এলাকার মো. জাহাঙ্গীর, মো. খোরশেদ আলম, মো. আলমগীর ও মো. জেবল হক সর্দার। তাদের চাষ করা গাছগুলোতে এখন থোকায় থোকায় দুলছে শিম। সেখান থেকে ইতোমধ্যে কয়েক হাজার টাকার শিম বিক্রি করেছেন চাষীরা।

সড়কের পাশে চাষ করা শিম চাষী জাহাঙ্গীর, খোরশেদ আলম, জেবল হক সর্দার ও আলমগীর বলেন, সড়কের পাশে এসব জমিগুলো দীর্ঘদিন ধরে অনাবাদি ছিল। তবে কৃষি অফিসের পরামর্শ ও তাদের দেয়া বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও জালের মাধ্যমে প্রথম বারের মতো সড়কের পাশে শিম চাষ শুরু করি। গাছগুলোতে এখন ব্যাপক পরিমান ফুল ও ফলন রয়েছে। আমরা এক একজন কৃষক এরই মধ্যে ৪-৫ হাজার টাকার শিম বিক্রি করেছি। গাছে এখনো যে পরিমান শিম ও ফুল রয়েছে শেষ পর্যন্ত এক একজনে তা প্রায় ২০-২৫ হাজার টাকার মতো বিক্রি করতে পারবো। প্রথমবার হলেও এবছর আমরা ভালো ফলন পেয়েছি। সামনের বছর আমরা জমির পরিমান আরো বৃদ্ধি করে চাষাবাদের পরিমান বাড়াবো।

স্থানীয় বাসিন্ধা মো. সুমন, নুর ইসলাম ও স্কুল শিক্ষক ইয়াছিন জানান, আমরা বছরের পর বছর ধরে দেখেছি এই সড়কের পাশের জায়গাগুলো বন জঙলায় ঘেরা পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিল। তবে এবছর আমাদের এলাকার চারজন কৃষক সড়কের পাশে পরিত্যাক্ত জায়গাগুলোতে শিমের চাষ করেছেন। তাদের গাছগুলোতে অধিক পরিমানে শিম রয়েছে। এতে তারা ব্যাপক লাভবান হবে বলে আমরা আশা করছি। একই সঙে আমরা স্থানীয়রা কমদামে টাটকা সবজি কিনতে পারছি।

এবিষয়ে লালমোহন কৃষি অফিসের উপসহকারি কৃষি কর্মকর্তা টুটুল চন্দ্র সাহা বলেন, আমাদের লক্ষ কোন জমি যেন অনাবাদি না থাকে। সে লক্ষে এ বছর উপজেলার পাঙাসিয়া গ্রামের চার কৃষককে দিয়ে সড়কের পাশে পরিত্যাক্ত জমিতে শিম চাষে উদ্ধুদ্ধ করেছি। যার জন্য এসব কৃষকদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, জাল ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা আমাদের পরামর্শ মোতাবেক শিম চাষ করে প্রথম বারেই সফল হয়েছেন।

এই উপসহকারি কৃষি কর্মকর্তা আরো বলেন, আমরা সবসময় কৃষকদের পাশে রয়েছি। আগামীতে ও কেউ যদি এরকম ভাবে শিমচাষ করতে আগ্রহী হন, তাদেরকেও প্রয়োজনীয় পরামর্শ ও সামগ্রী দিয়ে লালমোহন উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার লালমোহনে সড়কের পাশে শিম চাষে কৃষকের সাফল্য

আপডেটের সময় ০৩:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪